ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

এবার কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে এক যুবলীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় তারা চকবাজার রাজগঞ্জ রাস্তা বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন । জানা যায়, রুবেল কুমিল্লার সাবেক এমপি বাহারের কর্মী ছিলো। যুবলীগ নেতা ছিলো। তাদের কোনো দল নেই । যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের অনুসারী হয়ে যায় এই সুযোগ সন্ধানীরা ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে কুমিল্লা কিছু সুযোগ সন্ধানী যারা ফ্যাসিবাদের দোসর ছিলো তারা এখন কুমিল্লা মহানগর এলাকাভিত্তিক চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকব্যবসা করছে। কেউ এলাকাভিত্তিক বাড়ি নির্মাণে ইট বালু সিমেন্ট দেওয়ার নামে সাধারণ মানুষকে বাধ্য করছে । আমি চাই এদের এলাকাভিত্তিক তালিকা করে ওয়ার্ডে ওয়ার্ডে এদের নাম ও তাদের পৃষ্ঠপোষক নাম টাঙিয়ে দিতে হবে।তাদের কোনো দল নেই। তাদের সাথে দলের কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল হাসান বলেন, আজ কুমিল্লা চকবাজারে এক দুঃসাহসিক প্রতিবাদ করেছে জনগণ। বিগত কয়েকদিন ধরে চকবাজারের ব্যবসায়ীদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করে স্থানীয় ক্যাডার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ফ্যাসিবাদ বিরোধী সময়ে এরচেয়ে সুন্দর দৃশ্য নেই। সামনে যেই সরকারই ক্ষমতায় আসুক হাতে-হাতে মোবাইল ফোন-ইন্টারনেট এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে দুঃশাসন ও অপকর্ম করে বেশিদিন টিকতে পারবে না কেউ।

কুমিল্লা মহানগর এবি পার্টি সভাপতি গোলাম সামদানী বলেন, কুমিল্লা চকবাজার এলাকায় চাঁদাবাজরা সক্রিয় । আর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে । চাঁদা বন্ধ না হলে এই প্রতিবাদ চলতে থাকবে । কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, রুবেল নামে একজন চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে । ব্যবসায়ীরা এরই প্রতিবাদ করেছে । শুনেছি সে আগে আওয়ামী লীগ করতো ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি

আপডেট সময় ০২:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫