ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন: পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

এবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশিত একের পর এক ভিডিও এবং সেখান থেকে দেয়া হুমকিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভিডিওগুলোতে দেখা গেছে, একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন, দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেয়া।

ভিডিওগুলোতে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জব্দ করা গোলাবারুদ এবং যানবাহনও এতে দেখানো হয়। যদিও ওই হামলায় ১১ জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী।

এর মধ্যে একটি ক্লিপে, পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন, আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন। টিটিপির ওই নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, যদি মায়ের দুধ পান করে থাকেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন। গেল ২১ অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করেছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন: পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি

আপডেট সময় ০৩:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫