ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ী পিন্টুর লাশ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টার পর মধ্যে লটো শো-রুমের স্বত্বাধিকারী সেই পিন্টু আকন্দের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় কতিপয় অপহণকারী তার শোরুম থেকে জোরপূর্বক হাইস গাড়িতে তুলে অপহরণ করে।

এরপর আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন গাড়ির চালকসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হাইস মাইক্রোবাস দুপচাঁচিয়া লটো শো-রুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে ৪ জন দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুম থেকে টেঁনেহিচরে বের করে। পরে বাইরে থাকা বাকিরাসহ পিন্টুকে সাদা হাইস মাইক্রোবাসে উঠিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘী অভিমুখে রওয়ানা হয়। এ সময় দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। যা আমার দেশের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।

এদিকে নিহত ব্যবসায়ী পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানিনগর থানার লোহাচুরা গ্রামে। এদিকে এই ঘটনায় গত রাত থেকে এলাকায় ব্যবসায়ীরা ভীত হয়ে পড়েছে। পিন্টুর এ ঘটনায় আদমদীঘি থানা পুলিশ মাইক্রোবাস ড্রাইভার সানোয়ার হোসেন (৪০)কে আটক করেছে। তিনি দুপচাঁচিয়ার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। অন্য দুজন হলেন সাকিল ও সাগর। পুলিশ বলেছে তাদের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ী পিন্টুর লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫