ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন ভারতের কাছে আরও পাঁচটি এস-৪০০ বেচতে চায় রাশিয়া মক্কা জোটে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়াল ১ হাজার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ট্রাফিক কমিশনার স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত

কাতারকে ধন্যবাদ জানালো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩৮৪০ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা প্রশমনে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, এই অঞ্চলে উত্তেজনা রোধে সহায়তা করার জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি।

এক ফোনালাপে, ইরানের এই নেতা কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফিকে তার দেশের গঠনমূলক ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।

তখত-রাভানচিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতিবেশীসুলভ আচরণ এবং সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে ইরান তার পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদেইদে মার্কিন ঘাঁটিতে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর কাতারের প্রতি এ বার্তা আসলো।

দোহার কাছে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলার পর প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছিল কাতার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলবও করে দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

কাতারকে ধন্যবাদ জানালো ইরান

আপডেট সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫