ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান, ইসরায়েলের ওপর ‘বিজয় দাবি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১১৯১ বার পড়া হয়েছে

এবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এক বিবৃতিতে সংস্থাটি ‘ইহুদিবাদী শত্রু ও তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধবিরতি আরোপের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে জানিয়েছে। খবর আল-জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক ও দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া’ জানিয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ ও ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমেই এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদ দাবি করেছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের প্রতি আনুপাতিক ও সময়োপযোগীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এর ফলে ‘শত্রুকে অনুশোচনা করতে ও পরাজয় মেনে নিয়ে তার আগ্রাসনের একতরফা অবসান ঘটাতে বাধ্য করেছে।

নিরাপত্তা পরিষদ আরও জানিয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী শত্রুর কথার ওপর আস্থা না রেখে ট্রিগারে হাত রেখে শত্রু পক্ষের যেকোনো লঙ্ঘনকারী কাজের প্রতি একটি সিদ্ধান্তমূলক ও প্রতিরোধমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান, ইসরায়েলের ওপর ‘বিজয় দাবি’

আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫