ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল তেহরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরান সফর করেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেন।

তবে ইরানি কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালিকে ঘিরে মূল বিরোধের সমাধান ছাড়া কোনো সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয় তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সমস্যা বার্তা আদান-প্রদানে নয়; বরং যুক্তরাষ্ট্রের অবস্থানকেই তারা অযৌক্তিক ও নিয়ন্ত্রণকেন্দ্রিক বলে মনে করছে।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, সংঘাত আরও তীব্র হলে আঞ্চলিক পর্যায়ে পাল্টা পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে ইরান। প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালে ইরান তেল আবিবে পাল্টা হামলা এবং মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মানদাব প্রণালিতে চাপ সৃষ্টি করার পরিকল্পনা বিবেচনা করছে।

তবে এসব তথ্যের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল তেহরান

আপডেট সময় ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬