ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন, জরুরি অবস্থা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত উদ্ধার কার্যক্রম, জনবল ও সরঞ্জাম মোতায়েনের জন্য বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে জরুরি বার্তা দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আভিলা প্রদেশের বুরগোহন্দো, এল তিয়েম্বলো ও নাভালুয়েঙ্গার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েম্বলো এলাকার একটি পর্যটন কমপ্লেক্স ও আবাসিক এলাকা থেকে আরও প্রায় ১ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে চলমান সবচেয়ে বড় দাবানলে গত এক সপ্তাহেই প্রায় ৩২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

পরিস্থিতির অবনতির মধ্যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, চলতি বছর স্পেনে দাবানলে ইতোমধ্যেই প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি ও জমি পুড়ে গেছে। ফলে দেশটিতে চলমান দাবানলকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন, জরুরি অবস্থা জারি

আপডেট সময় ০৩:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬