ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের নিন্দায় ৮ মুসলিম দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে চার হাজারের বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ। তারা এই ঘটনাকে উসকানিমূলক আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের নেতৃত্বে এবং দেশটির পুলিশের নিরাপত্তায় চার হাজার ২০০–এর বেশি বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড ঘৃণা, উগ্রবাদ ও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং দুই-রাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইহুদিদের ধর্মীয় উৎসব টিশা বি’আব উপলক্ষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উপস্থিতিতে এই অনুপ্রবেশ ঘটে। এ সময় ইসরায়েলি পুলিশ আল আকসা প্রাঙ্গণে কড়াকড়ি আরোপ করে বহু ফিলিস্তিনিকে প্রবেশে বাধা দেয়। কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলার অভিযোগও উঠেছে।

যৌথ বিবৃতিতে পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের কোনো বৈধ সার্বভৌমত্ব নেই।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আট দেশ বলেছে, আল আকসায় এ ধরনের উসকানিমূলক ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ

আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের নিন্দায় ৮ মুসলিম দেশ

আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬