ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি এখন আগের থেকেও জনপ্রিয়: রিজভী ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

ঢাবি মল চত্বরে প্রকাশ্যে অশ্লীল আচরণ: নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১০৫৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক পথচারী নারীর সামনে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মল চত্বরে এক ব্যক্তি একটি নারীর সামনে শুয়ে ছিলেন। ওই নারীর ঘুম ঘুম অবস্থাকে সুযোগ করে তিনি প্রকাশ্যে তার দিকে তাকিয়ে যৌন অঙ্গভঙ্গি করতে থাকেন। তাদের চোখে পড়ার পরও তিনি থামেননি।

তিনি বলেন, “দৃশ্যটা এতটাই বিকৃত ও ভয়াবহ ছিল যে আমরা দুজনেই মানসিকভাবে আঘাত পাই। আশপাশে কোনো প্রক্টরিয়াল টিম ছিল না, কাউকে জানানোর সুযোগও পাইনি। পরে বাস চলে এলে আমরা সেখান থেকে চলে আসি।”

শিক্ষার্থীর ক্ষোভ— “বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কী করছে? ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরও কেন বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে ঘোরাফেরা করছে? আমরা বারবার হয়রানির শিকার হচ্ছি।”

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে প্রায় দেড় শত গার্ড প্রয়োজন হলেও আমাদের সে পরিমাণ কর্মী নেই। গার্ড বাড়ানোর বিষয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে। বিল পাস হলেই বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের

ঢাবি মল চত্বরে প্রকাশ্যে অশ্লীল আচরণ: নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫