রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ২৭ মিনিটে।
আগুন কীভাবে লাগল বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা চলছে।

ডেস্ক রিপোর্ট 

























