ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

মদিনায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় ওমরাহযাত্রীদের জানাজা সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

গত সপ্তাহে সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০ জনেরও বেশি ভারতীয় ওমরাহযাত্রীর জানাজা শনিবার (২২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত এই জানাজার নামাজ পরিচালনা করেন শাইখ আব্দুল বারি থুবাইটি। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন, যাদের মধ্যে বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা।

পরে নিহতদের দাফন করা হয় মসজিদে নববির পার্শ্ববর্তী ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি–তে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে, যখন মক্কা থেকে মদিনাগামী ওমরাহযাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসটিতে। এতে থাকা অন্তত ৪৫ জন যাত্রীর মধ্যে কেবল একজন জীবিত উদ্ধার হন।

তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান ঘটনাস্থলের দৃশ্যকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন। নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য হওয়ায় ভারতে, বিশেষত হায়দ্রাবাদের বৃহৎ ওমরাহ কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট দিয়ে দুর্ঘটনায় প্রাণহানি সম্পর্কে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

মদিনায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় ওমরাহযাত্রীদের জানাজা সম্পন্ন

আপডেট সময় ১০:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫