ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি এখন আগের থেকেও জনপ্রিয়: রিজভী ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

দুই নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে এই খবর।

সুপ্রিম কোর্ট রায় বহাল থাকায় বাসতাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিজান প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির উদ্ধৃতি দিয়ে বলেছেন, রায় ‘সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।’

এদিকে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছে এবং জোর করে ধর্ষণ করেছে। তারা আরো জানিয়েছে, ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে ভুক্তভোগীদের সম্মান নষ্ট করার ভয় দেখাত। দোষীর পরিচয় এবং তার সাজা ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরান সাধারণত কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত আরো এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দুই সপ্তাহ পরে এই শাস্তি দেওয়া হলো। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকারগোষ্ঠীগুলোর মতে, ইসলামিক প্রজাতন্ত্র বেশির ভাগ দোষীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের

দুই নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান

আপডেট সময় ০৩:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫