নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিক ও সক্রিয়ভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিউইয়র্ক সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মেয়র হিসেবে সকল নিউইয়র্কবাসীকে লালন করা, সুরক্ষা দেওয়া এবং শহরের প্রতিটি প্রান্তে ঘৃণাভিত্তিক বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই হবে তার দায়িত্ব।
পোস্টে মামদানি ব্রাউন ইউনিভার্সিটির ২১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান শিক্ষার্থী মুস্তাফা খারবুচের সঙ্গে তার কথোপকথনের কথা তুলে ধরেন। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও মুস্তাফাকে মিথ্যাভাবে জড়ানো হয়। এর জেরে তাকে অনলাইনে হয়রানি ও মৃত্যুর হুমকির মুখে পড়তে হয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অতি-ডানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা আরবদের ঐতিহ্যবাহী ‘কেফিয়া’ পরা মুস্তাফার একটি ছবি ভাইরাল করে। তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে যে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ফিলিস্তিনি বা মুসলিমদের সম্পর্ক রয়েছে। যদিও পরে প্রকৃত সন্দেহভাজনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সঙ্গে মুস্তাফার কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
মেয়র মামদানি এই ঘটনাকে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের কারণে বাস্তব জীবনে সৃষ্ট ক্ষতির একটি স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এমন ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হবে।
ঢাকা
,
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা
পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন
বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের
এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন
নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন
রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব
ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল
গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে
ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে
দায়িত্ব নেওয়ার পর ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করবেন জোহরান মামদানি
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























