ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাইজেরিয়ায় মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত ৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে জিহাদবিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি পরিকল্পিত বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইদুগুরির গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা জড়ো হওয়ার পর বিস্ফোরণটি ঘটে। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলেও বর্ণনা করেছেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
মসজিদের এক নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আটজন বলে দাবি করেছেন। তবে সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। নাইজেরিয়ান পুলিশের মুখপাত্র নাহুম দাসো বলেন, বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ করছে।
আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর মাইদুগুরিতে কর্মরত একটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মীদের গামবোরু বাজার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, বর্নো রাজ্য দীর্ঘদিন ধরে জিহাদি সংগঠন বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। ২০০৯ সাল থেকে চলমান এই সংঘাতে জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে মাইদুগুরিতে বড় ধরনের হামলা কমে এলেও গ্রামীণ এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সামরিক অভিযানের পরও বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

নাইজেরিয়ায় মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫