ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল ৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ ‘যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে’ কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেনে নেবো না: জামায়াত আমির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে: বুলবুল

২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইসরাইল, আরও নেবে ৬ হাজার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার রাতে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখলেন ভারতের উত্তরপূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষ। তারা নিজেদের বাইবেলের মানাশে গোত্রের বংশধর বলে দাবি করেন। ইসরাইল সরকারের একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের এখানে আনা হয়েছে। রাত ১০টার দিকে দীর্ঘ ফ্লাইটের ক্লান্তি নিয়ে তারা টার্মিনাল ওয়ানে প্রবেশ করেন। নীলসাদা বেলুনের তোরণ পেরিয়ে লাল গালিচায় হেঁটে আসেন তারা। স্পিকারে বাজছিলওসেহ শালোমগান। স্বজনেরা ছোট ইসরাইলি পতাকা নাড়িয়ে তাদের স্বাগত জানান।

গত নভেম্বরে ইসরাইল সরকার মিজোরাম ও মণিপুর থেকে এই সম্প্রদায়ের হাজার হাজার সদস্যকে দেশে আনার সিদ্ধান্ত নেয়। ২০৩০ সালের মধ্যে বাকি ৬,০০০ সদস্যকে ইসরাইলে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছেঅপারেশন উইংস অব ডন ২০২৬ সালজুড়ে ১,২০০ জনকে ইসরাইলে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী দুই সপ্তাহে আরও দুটি ফ্লাইট আসার কথা রয়েছে। শাভেই ইসরাইল সংস্থাটি এই অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করছে। সংস্থাটি জানায়, ১৯৯০এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বনেই মেনাশে ইসরাইলে এসেছেন। এখনো প্রায় ৭,০০০ জন ভারতে রয়েছেন।

বিমানবন্দরে অনেকের সঙ্গে বহু বছর পর প্রিয়জনের দেখা হয়। অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। ২০০৬ সালে ইসরাইলে আসা ৭১ বছর বয়সী দাগান জোলাত তার পুরনো প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলেন, ‘এই মানুষটি আমার ভাইয়ের মতো, নয় বছর তাকে দেখিনি।

অভিবাসন মন্ত্রী ওফির সোফার বিমানবন্দরে নতুনদের স্বাগত জানিয়ে বলেন, এটি একটিঐতিহাসিক মুহূর্ত।তিনি আরও বলেন, ‘এটি এমন একটি অভিযানের শুরু যা পুরো সম্প্রদায়কে অভিবাসনের সুযোগ দেবে, বছরে ১,২০০ জন।’ নতুন আসা সদস্যদের প্রথমে নাজারেথ সংলগ্ন উত্তরের শহর নফ হাগালিলের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। সেখানে আগে থেকেই বনেই মেনাশে সম্প্রদায়ের অনেকে বসবাস করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইসরাইল, আরও নেবে ৬ হাজার

আপডেট সময় ১২:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬