ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোন দল নাই”: টকশোতে এবি পার্টির ফুয়াদের স্পষ্ট মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টেলিভিশন টকশোতে স্পষ্ট ও বিশ্লেষণমূলক বক্তব্য দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচনায় তিনি বলেন, “বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল এখন দেশে নেই।” তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।

ফুয়াদ বলেন, “বিএনপির একটা ওয়ান-ইলেভেন ট্রমা আছে। ২০০১ সালের পরে তারা কোনো ভালো নির্বাচন পায়নি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এটা খুবই স্বাভাবিক যে তাদের মধ্যে একটি অবিশ্বাস ও হতাশা কাজ করবে। ১৯৯১ সালের পর থেকে যদি রোটেশন প্যাটার্ন দেখি, তাহলে বিএনপির কমপক্ষে আরও দুইবার ক্ষমতায় আসা উচিত ছিল। সেই বাস্তবতায় তাদের ট্রমা অযৌক্তিক নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি প্রক্সি ওয়ার তৈরির চেষ্টা চলছে। ইউনুস সরকার একটি মানবিক করিডরের কথা বলে নির্বাচন পিছিয়ে জুনের পরে নিতে চাইছে। এটা ভারতীয় এক ‘ডিসকোর্স’ বা বয়ান, যা ভারতের কিছু গণমাধ্যম ও নির্দিষ্ট সাংবাদিকদের মাধ্যমে প্রচার হচ্ছে। সুবীর ভৌমিক, চন্দন নন্দী প্রমুখ এর পেছনে কাজ করছেন।”

ফুয়াদ অভিযোগ করে বলেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান একজন মার্কিন নাগরিক, এবং তার অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী রিপোর্ট করবে না — এ বিষয়টিকে কেন্দ্র করে যে বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটিও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এসব ‘গল্প’ তৈরি করে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে।”

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপির নির্বাচনী ট্রমাটা রিয়েল, জেনুইন। এটা অস্বীকার করে লাভ নেই। একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে, বিএনপিকে ইলেক্টোরাল প্রসেসে হারাতে সক্ষম কোনো শক্তিশালী প্রতিপক্ষ বর্তমানে বাংলাদেশে নেই।”

টকশোর উপস্থাপক যখন জানতে চান, এই রাজনৈতিক বাস্তবতা কি বিএনপির বারবার আন্দোলনে নামার পেছনে বড় কারণ? ফুয়াদ বলেন, “হ্যাঁ, ধৈর্যের সঙ্গে বলছি — বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল এখন দেশে নাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোন দল নাই”: টকশোতে এবি পার্টির ফুয়াদের স্পষ্ট মন্তব্য

আপডেট সময় ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫