ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

সালাহউদ্দিনের বিবৃতিগুলো ছিল বিস্ফোরণের মতো”— বিএনপি নেতার পুরনো ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিবের আবেগঘন ফেসবুক পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৯০৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অতীত ভূমিকা ও রাজনৈতিক সাহসিকতা নিয়ে একটি আবেগঘন ও বিস্ফোরক ফেসবুক পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার সকাল পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি ২০১৫ সালের রাজনৈতিক দমন-পীড়নের সময়কাল এবং সালাহউদ্দিনের মুখপাত্র হিসেবে অবদানের কথা স্মরণ করেন।

শফিকুল আলম লিখেছেন, “সালাহউদ্দিন আহমেদকে নিরাপত্তা বাহিনী অপহরণ, নির্যাতন এবং সীমান্ত পার করে দেওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ শুরু করেছিলেন। সেই সময় খালেদা জিয়াকে গুলশানের অফিসে গৃহবন্দি করে রাখা হয়েছিল, বিএনপির শীর্ষ নেতারা ছিলেন আত্মগোপনে বা আটক। এমন এক সময়ে সালাহউদ্দিনের বিবৃতিগুলো হয়ে ওঠে বিএনপির কণ্ঠস্বর।”

তিনি জানান, তিনি এবং ফরাসি বার্তা সংস্থা এএফপির দক্ষিণ এশিয়া প্রধান ক্রিস অটন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে গোপনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা ভেবেছিলেন, তারা সবাই হাইকমিশনের প্রতিনিধি।

পোস্টে শফিকুল আলম স্মরণ করেন, “সেই সময় প্রতিদিন সালাহউদ্দিনের বিবৃতি পেতাম। তার বিবৃতিগুলো সুগঠিত, তীব্র ও সোজাসাপটা ছিল। রুহুল কবির রিজভীর লেখা আবেগী হলেও তুলনামূলক জটিল বাক্যে ভরা থাকত। কিন্তু সালাহউদ্দিনের বিবৃতিগুলো ছিল সাহসী, জ্বালাময়ী এবং সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ভাষায় লেখা।”

তিনি আরও লিখেছেন, “নিরাপত্তা বাহিনীর সূত্রে জানতে পেরেছিলাম, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে, সালাহউদ্দিনের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের নির্দেশ দেন। অবশেষে ২০১৫ সালের শুরুতে তিনি নিখোঁজ হন — তাকে অপহরণ ও গুম করা হয়।”

শফিকুল আলম সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে লেখেন, “তার অবিরাম প্রতিবাদ, আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং মিডিয়ার দৃষ্টি হয়তো কিছুটা হলেও সালাহউদ্দিনকে শিলং পাঠিয়ে দেওয়ার পেছনে ভূম

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

সালাহউদ্দিনের বিবৃতিগুলো ছিল বিস্ফোরণের মতো”— বিএনপি নেতার পুরনো ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিবের আবেগঘন ফেসবুক পোস্ট

আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫