ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও! স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও! আন্দোলন ঘিরে মদের দোকান বন্ধের নির্দেশ একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর হরমুজ প্রণালির উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ

সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তারা। শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুজন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা?

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর

আপডেট সময় ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬