ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত শহর হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রইরানের যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে দেশটি। খবর আনাদোলুর। শনিবার (২৫ জুলাই) ভোরের এই হামলাকেবিপজ্জনক উসকানিহিসেবে অভিহিত করেছে ইয়েমেনের ইরানসমর্থিত এই গোষ্ঠী। এই হামলারউপযুক্ত জবাবদেয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা।

গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি জনগণ, নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিতপ্রতিরোধের সমীকরণ এখন অত্যন্ত স্পষ্ট ও অবিচল। অবরোধের বিপরীতে অবরোধ, বন্দরের বিপরীতে বন্দর এবং উসকানির বিপরীতে উসকানি দেয়া হবে।পাশাপাশি সৌদি আগ্রাসন অব্যাহত থাকলেআগ্রাসনকারীরা আরও বেশি ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে নাবলেও সতর্ক করেছে তারা।

ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের চেষ্টাকে কেন্দ্র করে টানাপড়েন শুরু হয়েছে। ইরানি বিমানের অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছিল। হুতিদের দাবি, ওই হামলা চালিয়েছে সৌদি আরব। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ভাষ্য অনুযায়ী, ইরানি বিমানকে রুখে দিতে তারাই হামলা পরিচালনা করেছে।

এই ঘটনার পর লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌঅবরোধ জারির ঘোষণা দেয় হুতি গোষ্ঠী। তারা অন্তত দুটি সৌদি জাহাজে হামলাও চালিয়েছে। এরপরই নতুন করে ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত এলাকায় হামলা চালাল সৌদি আরব। এদিকে হামলার পর পাল্টা আঘাতের শঙ্কায় সৌদি আরবের সিভিল ডিফেন্স শনিবার ভোরে পশ্চিমের ইয়ানবু প্রদেশ এবং দক্ষিণপশ্চিমের জাজান প্রদেশের বাসিন্দাদের জন্য নতুন সতর্কতা জারি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

আপডেট সময় ১২:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬