ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার সরকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের প্রধান দাবির বিষয়ে শক্ত অবস্থানের কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দলটি বলেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে কথা বলে লাভ নাই। শনিবার (২৫ জুলাই) সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে প্রস্তুত না থাকে, তবে আর আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সএ দেয়া এক পোস্টে রাঙ্কা লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও আপস করা চলবে না। সরকার যদি এতে রাজি না হয়, তবে আর আলোচনা চালিয়ে যাওয়ার কোনো অর্থই নেই।এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকে সিজেপি মূলত তিনটি দাবি উত্থাপন করেছেধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার গ্যারান্টি এবং প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ।

বৈঠকে আন্দোলনকারীদের দুটি দাবি তথা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এদিকে বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে একটি সরকারি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না। সূত্র জানায়, ‘পদত্যাগ করাটাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তবে সরকার মন্ত্রীর পাশেই রয়েছে। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছেন, আর আমরা তা বাস্তবায়ন করব।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে এখনও সিদ্ধান্ত না এলেও শিক্ষা সচিবকে বদলি এবং পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এ ছাড়া শিগগিরই সংস্থাটিতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র

আপডেট সময় ০১:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬