ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে একসঙ্গে হামলা চালাল বাহরাইন-কুয়েত টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প

ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের তিনটি দাবি আপসযোগ্য নয়, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের। 

চলমান নিট আন্দোলনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেন, মোদি ভারতেরঅতীতএবং আন্দোলনরত শিক্ষার্থীরা দেশেরভবিষ্যৎ তার দাবি, প্রধানমন্ত্রী তাদের পরাজিত করতে পারবেন না। তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের পুরো ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, এই ব্যবস্থাই তাদের আক্রমণ করছে। আমি তাদের বলেছি, চিন্তা করো না। পুরো ভারত সরকার এবং সরকারের সব শক্তি ব্যবহার করেও তোমাদের সরানো যাবে না। তারা যা খুশি করতে পারে, হুমকি দিতে পারে, কিন্তু আমরা পিছু হটব না।

রাহুল গান্ধী আরও বলেন, তারা ভারতের ভবিষ্যৎ। কেউ তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। নরেন্দ্র মোদি ভারতের অতীত, আর অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে পারে না। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী মোদিকে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে একসঙ্গে হামলা চালাল বাহরাইন-কুয়েত

ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি

আপডেট সময় ০২:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬