ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

মানবাধিকারে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরানের দাবি, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া মন্তব্যের জবাবেই তিনি এ প্রতিক্রিয়া জানান।

বাঘেই অভিযোগ করেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর ওপর চালানো হামলায় যদি ইউরোপীয় ইউনিয়ন লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকার রক্ষার দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত শিশু ও বেসামরিক মানুষের বিষয়ে ইইউ কোনো সহানুভূতি দেখায়নি। এমনকি কথিত যুদ্ধাপরাধের ঘটনাগুলোরও তারা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।

ইরানের দাবি, ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থান মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

মানবাধিকারে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলছে ইরান

আপডেট সময় ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬