ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান এবার মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া: কংগ্রেস শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন-কুয়েতের  হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব ‘ছাত্রশক্তির জয়’—শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তেলাপোকা পার্টির পোস্ট প্রশ্নফাঁসের প্রথম দিন থেকেই আমি দায় নিয়েছি: ধর্মেন্দ্র প্রধান এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অবশেষে তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা এ আন্দোলনের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র পদত্যাগের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ককরোচ জনতা পার্টি জানায় তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাদের তিনটি প্রধান দাবির একটি মানা হয়েছে। আরও দুটি দাবি মানতে হবে। নয়ত আন্দোলন চলবে। দাবিগুলো হলোমেডিকেল ভর্তির যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের প্রত্যেক পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং বিক্ষোভকারীদের যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এক্সে দলটির প্রধান অভিজিৎ দীপকে এ ব্যাপারে বলেছেন, “ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। আমরা এভাবে যাব না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটি দিতে হবে।

আর দ্বিতীয়টি হলো গত ২০ জুলাই পুলিশের যেসব গুণ্ডা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে এজন্য ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেনককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

আপডেট সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬