ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে জনগণ মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে পিটাল ছাত্রলীগ নেতা নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান এবার মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া: কংগ্রেস শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন-কুয়েতের 

পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের ঘোষণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্রও প্রকাশ করেছেন তিনি।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, এই সিদ্ধান্ত তার কাছে ব্যক্তিগত মর্যাদার কোনো বিষয় নয়। বরং গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার প্রথম দিন থেকেই তিনি এর দায় নিজের কাঁধে নিয়েছিলেন।

তিনি আরও লেখেন, ভারতের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের স্বপ্ন, ভবিষ্যৎ ও শিক্ষাজীবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই ছিল তার অগ্রাধিকার। পাশাপাশি চলমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে এবং শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারে—এসব বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

চিঠির শেষ অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সবার প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের সেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতেও তিনি সেই দায়িত্ব পালন করে যাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির

পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান

আপডেট সময় ০৫:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬