ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত টানা ৪০ বছর দায়িত্ব পালন, ঘোড়ারগাড়িতে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন শুক্কুর আলী দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক ‘আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না, এখন ২ ফোনেই চার্জ’ মিনাবে স্কুলে হামলা কখনো ‘ভুলবে না’ কিংবা ‘ক্ষমাও করবে না’ ইরান: আরাঘচি ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন কামিন্স পটুয়াখালীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এবার প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লিসহ গোটা ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এর প্রভাব পড়েছে কলকাতাতেও। বিক্ষোভকারীদের আজাদিআজাদি স্লোগানে প্রকম্পিত রাজপথ। তবে, এতে চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘জমায়েত ও যে কোনো দাবি জানানোতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ নেবে সরকার।

একই সঙ্গে তিনি জানান, আগামী সোমবার ওই একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে ১৪ হাজার কর্মী নিয়ে মিছিল করা হবে। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এই মিছিলে অংশ নেয় তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। 

এ সময় উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর। এই আবহেই আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ এনে তাদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আন্দোলনকারীদের সতর্ক করে শুভেন্দু বলেন, ‘জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত। কিন্তু ইচ্ছা করে আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন। দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তারপরআজাদি’, ‘আজাদিকরলে অ্যাকশন নেব।যারা এ দিনের মিছিলে অশান্তি করেছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

আপডেট সময় ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬