ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

কারো পিঠের চামড়া থাকবে না: ভারতের শক্তিকে ঢাল বানিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর হুমকি নওফেলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬৭ বার পড়া হয়েছে

এবার ছাত্র-জনতাকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পরিষদের সমালোচিত সদস্য ও সাবেক এই শিক্ষামন্ত্রী বলেছেন, ‘বাঙালি অনেক কঠিন। কিছু দিনের জন্য তারা বসেছে, কারো পিঠের চামড়া থাকবে না। দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য্য ধরে অহিংস আন্দোলন করছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায়, গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে।’

এদিকে ভারতের শক্তিকে ঢাল বানিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর হুমকি দিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওফেল বলেন, ‘আমাদের আঞ্চলিক সব শক্তি আছে। বিএনপি-জামায়াত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই। তাদের পালাতে হলে, আমাদের আশ্রয় পেতে হবে। তারা কোথাও পালাতে পারবে না। আমাদের নেতাকর্মীরা দেশের ক্ষতি যাতে না হয়, গৃহযুদ্ধ যাতে না হয়, তার প্রস্তুতি নিচ্ছে।’

নওফেল আরো বলেন, আওয়ামী লীগ নাকি দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে ‘গৃহযুদ্ধ এড়াতে চুপ’ আছে। ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরাই কিন্তু ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করেছি। বক্তব্যের এ অংশকে বিরোধীরা দেখছে জনমনে ভয় ধরানোর কৌশল হিসেবে। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন নেতার মুখ থেকে গৃহযুদ্ধের ইঙ্গিত দেওয়া সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উসকে দিতে পারে।

এটাই প্রথম নয়। শিক্ষামন্ত্রী থাকাকালে নওফেল চট্টগ্রামের এক সভায় শেখ মুজিবের ভাস্কর্য বিরোধীদের উদ্দেশে বলেছিলেন-‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো। রাজধানীর ধূপখোলা মাঠে ইসলামী আন্দোলনের নেতাদের সমালোচনা করতে গিয়ে বলেন, মঞ্চ বেশি কাঁপাবেন না। বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে। এর পাশাপাশি তিনি একাধিকবার বলেছেন, ‘আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্বও করতে জানে, আবার ঘাড়ে হাত রেখে ঘাড় মটকেও দিতে জানে।’

ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিতি পাওয়া এই সাবেক মন্ত্রী ভারতে পালিয়ে গিয়ে আরাম-আয়াসে জীবন কাটাচ্ছেন। তার বাবা মহিউদ্দিন চৌধুরীও নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র ছিলেন। তাদের বাড়ি নগরীর দুই নম্বর গেটের চশমা হিলে। তার নির্দেশেই জুলাই-আগস্টে ছাত্রদের ওপর অস্ত্র নিয়ে গুলি চালায় সন্ত্রাসী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও আরেক সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। তাদর গুলিতে জুলাই-আগস্টে ৬ ছাত্র-জনতা নিহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

কারো পিঠের চামড়া থাকবে না: ভারতের শক্তিকে ঢাল বানিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর হুমকি নওফেলের

আপডেট সময় ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫