ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: ভিপি সাদিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম।

সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

৫ আগস্টের পরে নানা যায়গায় থাকা আয়নাঘর ও এর সঙ্গে থাকা অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে দাবি করে সাদিক কায়েম বলেন, যারা এগুলো ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: ভিপি সাদিক

আপডেট সময় ০২:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫