ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রীড়াঙ্গনে নী’র’ব বি’প্ল’ব! ১০০ দিনেই যুক্ত ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় এবার খেলছেন না নেইমার আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের

মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার তহবিল যুক্তরাজ্যের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দেশজুড়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় উদ্বেগ বাড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনায় স্টারমার বৃহস্পতিবার সেখানে যান। সফরকালে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা ‘শান্তি ও নিরাপত্তার মধ্যে’ জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আঘাত। ৪ অক্টোবরের সেই ঘটনায় মসজিদের মূল প্রবেশপথ ও একটি গাড়ি পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি। সাসেক্স পুলিশ এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। বুধবার জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার জানিয়েছে, নতুন এ তহবিল থেকে যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে। স্টারমার সফরকালে অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত এক সদস্যের পরিবারের সঙ্গে কথা বলেন। তারা জানান, ওই ব্যক্তি এখনো মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উপাসনালয়ে আমাদের নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সে প্রয়োজন দেখা দিয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষমূলক অপরাধ বেড়েছে ১৯ শতাংশ। সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের ৪৪ শতাংশই মুসলমানদের লক্ষ্য করে হয়েছে।

ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেকে যেন শান্তিতে, ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। সূত্র : বিবিসি, গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনে নী’র’ব বি’প্ল’ব! ১০০ দিনেই যুক্ত ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড়

মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার তহবিল যুক্তরাজ্যের

আপডেট সময় ০১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫