ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত জটিল আইনি প্রক্রিয়া। তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের উচিত সমস্ত আইনি দিক সাবধানতার সঙ্গে বিবেচনা করা। থারুর বলেন, ইতিমধ্যে একজন দীর্ঘদিনের বন্ধুর প্রতি আতিথেয়তা দেখানো হয়েছে, তাই তাদের নিরাপদে থাকার সুযোগ দেওয়া উচিত যতক্ষণ না বিষয়গুলো আরও সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়। তিনি উল্লেখ করেন, ভারতের এই পদক্ষেপ ‘সঠিক মানবিক চেতনায়’ নেওয়া হয়েছে।