সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। কাবা শরীফের তাওয়াফ (প্রদক্ষিণ) সহজ করতে নির্মিত একটি অস্থায়ী কাঠামো থেকে তিনি নিচে লাফ দেন। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাত এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাফ দেওয়ার মুহূর্তে নিচে থাকা এক নিরাপত্তারক্ষী ব্যক্তিটিকে ধরার চেষ্টা করেন। এতে ওই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। আহত নিরাপত্তারক্ষীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তাওয়াফ কার্যক্রম স্বাভাবিক রাখা হয়। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা, মুসল্লিকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত নিরাপত্তারক্ষী
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৫৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























