ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

এবার দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ব্যালট আজ সোমবার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।

ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে। ইতোমধ্যে ইসি থেকে বলা হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে তা গণনা করা হবে না।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার–প্রচারণা করতে পারছেন। আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারণ, ইসিতে অভিযোগ করলে সময় বেশি লাগবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

আপডেট সময় ০২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬