ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী কলকাতার রাজপথে মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে সমা’লো’চনার ঝ’ড় আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি সীমানা পেরিয়ে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, কোরীয় সীমান্তে গুলিবর্ষণ-উত্তেজনা কোন অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ: কামিন্স শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, হোটেলের ম্যানেজার গ্রেপ্তার সীমানা পেরিয়ে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, কোরীয় সীমান্তে গুলিবর্ষণ-উত্তেজনা

সব প্রক্রিয়া সম্পন্ন, যে কোনো সময় শপথ নিতে পারেন ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যে কোনো সময় শপথ নিতে পারেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শপথ পড়ানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্বশীল ওই কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ পড়ানোর জন্য সারসংক্ষেপ পাঠিয়ে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা বা সচিব বা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর কথা বলতে পারেন। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় সরকার বিভাগ।

কর্মকর্তারা আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন দিলেই আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ পড়ানোসহ দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব প্রক্রিয়া সম্পন্ন, যে কোনো সময় শপথ নিতে পারেন ইশরাক

আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫