ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হলে ফখরুল, বিএনপির পরবর্তী মহাসচিব হচ্ছেন রিজভী স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে গোল উদযাপন করতে গিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার, পরে জানলেন গোলই হয়নি! ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি: সৌদিতে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জনগণ কখনো মাফ করবে না: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না। আগামীতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে ফ্যাসিস্ট হাসিনার বিচার করা হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশের সবচেয়ে বড় লুটপাট, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। হাসিনা ও আওয়ামী লীগের যদি বিচার করা না হয় তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে তাদেরকে অসম্মান করা হবে। যারা আহত হয়েছেন তাদেরকে অসম্মান করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে তাহলে আগামীতে নির্বাচন ও ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এর বিচার করবে। হাসিনা ও আওয়ামী লীগকে হিটলারের অনুসারী মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব। এই দানবদের কারিগর হচ্ছে খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক দেশের স্বাধীনতাকে অসম্মান করেছে, গণতন্ত্রকে অপমানিত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হলে ফখরুল, বিএনপির পরবর্তী মহাসচিব হচ্ছেন রিজভী

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জনগণ কখনো মাফ করবে না: দুদু

আপডেট সময় ০৩:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫