নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিহারের রাজনৈতিক অঙ্গনে ততই উত্তেজনা বাড়ছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে বিজেপির অভিযোগকে ঘিরে পাল্টা-বাকযুদ্ধ চলছে। গত সপ্তাহে পূর্ণিয়ায় এক নির্বাচনি সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে ‘অনুপ্রবেশকারীদের’ পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন।
এই অভিযোগের জবাবে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার এক সমাবেশে বলেন, “মোদিজি বলেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহার ও সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার একটি বোন বাংলাদেশে নয়, দিল্লিতে আছেন—তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমান্তে দিয়ে দেব।”
ওয়াইসির এ মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে তিনি শুধু বিজেপির অভিযোগ উড়িয়ে দেননি, বরং আক্রমণাত্মক কৌশলে মোদিকে ‘প্রতিপক্ষ’ হিসেবে নিশানা করেছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ধরনের কটাক্ষ ও অভিযোগ-বদলে বিহারের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়বে।

