ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা

নেতানিয়াহুর ভাষণ শুরুর আগে জাতিসংঘে দেশগুলোর ওয়াক আউট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যেই শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার ঠিক আগে সাধারণ পরিষদে এক বিরল দৃশ্য দেখা যায়— বহু দেশের প্রতিনিধিদল সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে পৃথক ত্রাণ বিতরণ উদ্যোগ শুরু করে, যেটিতে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর গাজায় দুর্ভিক্ষের চিত্র আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর ভাষণ শুরুর আগে জাতিসংঘে দেশগুলোর ওয়াক আউট

আপডেট সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫