মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে এবং তারা কার্যত দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, “আমরা ইরানকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন তাদের একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপর নির্ভর করছে।”
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ ধ্বংস করছে এবং তাদের প্রতিরক্ষা শিল্পভিত্তি ব্যাপকভাবে ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, “আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও প্রায় ৯০ শতাংশ লঞ্চার নিশ্চিহ্ন করেছি।”
ইরানের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প মন্তব্য করেন, “তারা বোকা নয়, কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান এবং অসাধারণ আলোচক। তবে আমি বলি তারা দুর্বল যোদ্ধা, কিন্তু ভালো আলোচক।”
এদিকে এই বিবৃতি আল-জাজিরা মাধ্যমে প্রকাশিত হয়েছে।

