ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হবে: ত্রাণমন্ত্রী কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ২২ জন নিহত অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন চিত্র পল্লী বিদ্যুৎ সমিতির দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে: পাটওয়ারীর হুঁশিয়ারি রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা বাড্ডায় ফার্নিচারের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাকিস্তান বুঝে গেছে, ভারতকে সে হারাতে পারবে না: মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশভাগের পর ১৯৪৭ সালে কাশ্মীরে প্রথম সন্ত্রাসী হামলার সময়ই সন্ত্রাসবাদ নির্মূল করা উচিত ছিল। আজ ভারত যেসব সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হচ্ছে, সেগুলো আসলে সেই পুরনো সমস্যারই একটি বিকৃত রূপ মাত্র—যা বিগত কয়েক দশক ধরে দেশকে জর্জরিত করে রেখেছে। গুজরাটে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে মোদি বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সে সময় পরামর্শ দিয়েছিলেন যে, পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান যতক্ষণ না পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনরুদ্ধার করা হচ্ছে, ততক্ষণ থামানো উচিত নয়। কিন্তু সেই সময়ের কংগ্রেস সরকার তার সেই পরামর্শ উপেক্ষা করে।

“১৯৪৭ সালে যখন ভারত মাতাকে তিনভাগে ভাগ করা হয়… সেই রাতেই কাশ্মীরের মাটিতে প্রথম সন্ত্রাসী হামলা ঘটে। পাকিস্তান ‘মুজাহিদিন’-এর নামে ভারত মাতার একাংশ দখল করে নেয়। সেই দিনই এই তথাকথিত মুজাহিদিনদের মৃত্যুর খাদে ছুঁড়ে ফেলা উচিত ছিল,”

তিনি আরও বলেন, “সর্দার প্যাটেলের ইচ্ছা ছিল পিওকে পুনর্দখল না করা পর্যন্ত সেনা যেন অভিযান চালিয়ে যায়। কিন্তু তাঁর কথা শোনা হয়নি।”

মোদি আরও বলেন, “গত ৭৫ বছর ধরে এই মুজাহিদিনদের রক্তপাত চলেই যাচ্ছে। ও পেহেলগামে যা ঘটেছে, তা সেই পুরনো সন্ত্রাসেরই একটি বিকৃত রূপ। …ভারতীয় সেনাবাহিনী বারবার পাকিস্তানকে পরাজিত করেছে। পাকিস্তান বুঝে গেছে, ভারতকে সে হারাতে পারবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা

পাকিস্তান বুঝে গেছে, ভারতকে সে হারাতে পারবে না: মোদি

আপডেট সময় ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫