ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলের হুমকি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮৪৫ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েল পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। সোজা কথায় দখল করে নেবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এই হুমকি দিয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ইসরায়েলি গণমাধ্যম ‘ইসরায়েল হায়োমের’ বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

এদিকে সা’আর বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া যেকোনো একতরফা পদক্ষেপের জবাবে ইসরায়েলও একতরফা পদক্ষেপ নেবে।’ তাঁর এই মন্তব্য থেকে বোঝা যায়, ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলে তেল আবিব ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কথা ভাবছে।

সা’আর সতর্ক করে বলেছেন যে, যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, তাদের এই পদক্ষেপ ইসরায়েলকে পশ্চিম তীরের বসতি ও জর্ডান উপত্যকা দখল করার একতরফা পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। এই হুঁশিয়ারি এমন এক সময় এল, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আগামী জুনের মাঝামাঝি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। সৌদি আরবের সমর্থনপুষ্ট এই আয়োজনের লক্ষ্য হলো—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা।

কূটনৈতিক সূত্রগুলো ‘ইসরায়েল হায়োম’ পত্রিকাকে জানিয়েছে, মাখো ১৮ জুনকে এই সম্মেলনের সম্ভাব্য তারিখ তারিখ হিসেবে নির্ধারণ করতে চাইছেন এবং এদিন বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এই পদক্ষেপে ইসরায়েলি সরকার ক্ষুব্ধ হয়েছে। তারা মাখোঁর বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ এনেছে। ইসরায়েলের দাবি, মাখোঁ তাদের আগে আশ্বাস দিয়েছিলেন যে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

এদিকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি অবৈধ ঘোষণা করে। আদালত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে এবং ইসরায়েলি বসতিগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলের হুমকি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৫:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫