ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, দায় ইসরাইলের: ম্যাসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এ জন্য তিনি সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি বলেন, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমেছে, জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে এবং ভোক্তা পণ্যের দাম ও জাতীয় ঋণ—দুটিই বেড়েছে।

তার অভিযোগ, ট্রাম্প প্রশাসন দেশের অভ্যন্তরীণ চাহিদাকে উপেক্ষা করে ইসরাইলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ম্যাসির ভাষায়, “সব দোষ ইসরাইলের।”

রিপাবলিকান এই আইনপ্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনে নেতানিয়াহু

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, দায় ইসরাইলের: ম্যাসি

আপডেট সময় ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬