ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এবার ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। বিশেষ করে তুলকারেমের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে এর দায় ইসরাইলি সরকারের ওপরই বর্তায় বলে দাবি করেছে আবুধাবি।

আমিরাতের আহ্বান, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায়, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে দেখা হবে, যা ঘৃণা, সহিংসতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলায় ইরানের ১২ সেতু, ২ টানেল ক্ষতিগ্রস্ত

এবার ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

আপডেট সময় ০১:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬