ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।

ইরানের দাবি, রোববার কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় একটি বিস্ফোরণে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোনালাপে এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেন আরাগচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সহায়তায় এগিয়ে আসা স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

আরাগচি বলেন, কিয়েভের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও রাশিয়াকে অবহিত করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০৩:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬