ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

এবার প্রশ্নফাঁসের প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন শেষ হওয়ার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। আন্দোলনের সময় মোদিকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছেএমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুলিশের পক্ষ থেকে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠানো হয়েছে। এমনকি মোদিকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে চিহ্নিত করা বেশিরভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, দিল্লি পুলিশের একটি দল নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে। নতুন কোনও আপত্তিকর কনটেন্ট চোখে পড়লেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে নতুন করে নোটিশ পাঠানো হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলন শেষ হওয়ার একদিন পর এ পদক্ষেপ নেয়া হয়। এর আগে এক মাসের কিছু বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলন গত শনিবার প্রত্যাহার করা হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আরও দুটি দাবি মেনে নেয়ার পর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা হয়।

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পাশাপাশি সিজেপির অন্য দাবিগুলোও মেনে নেয় মোদি সরকার। এর মধ্যে ছিলআত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও পুলিশের প্রকাশ্য ক্ষমা চাওয়া। তবে মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে দিল্লি পুলিশের এই অভিযানের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি সিজেপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

আপডেট সময় ০৩:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬