ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

জেলেনস্কিকে ‘পরজীবী’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কাস্পিয়ান সাগরে ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলের ইঙ্গিতেই এই হামলা চালানো হয়েছে এবং এর জবাব অবশ্যই দেওয়া হবে।

ইরানের দাবি, হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ’ ও ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে তেহরানে ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পরজীবী’ বলে উল্লেখ করেন আরাগচি। তিনি অভিযোগ করেন, ইউরোপকে যুদ্ধে টানতেই ইসরায়েলের সহায়তায় এই হামলা চালানো হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক কাইয়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে ইরান স্পষ্ট জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তেহরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

জেলেনস্কিকে ‘পরজীবী’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬