ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার শিশু শিক্ষার্থীকে বলা’ৎকা’রের অভি’যোগে আ’টক মাদ্রাসা শিক্ষক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’: আরব আমিরাত মোদিবিরোধী পোস্টে কড়া নজর দিল্লি পুলিশের দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক অ্যাম্বুলেন্স আটকালো ইসরায়েলি বাহিনী, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

মোদিবিরোধী পোস্টে কড়া নজর দিল্লি পুলিশের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন শেষ হয়েছে। তবে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় মোদিকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পোস্ট, ভিডিও ও মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগে চিহ্নিত বেশিরভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, দিল্লি পুলিশের একটি বিশেষ দল নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে। নতুন কোনো আপত্তিকর কনটেন্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। বিষয়টি নিয়ে দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদিবিরোধী পোস্টে কড়া নজর দিল্লি পুলিশের

আপডেট সময় ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬