ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’: আরব আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপকে ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এমন পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মূল চেতনাকেও ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমতীরে সাম্প্রতিক হামলাগুলো মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

বিশেষ করে তুলকারেমের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে আমিরাত বলেছে, এ ধরনের হামলার দায় ইসরাইলি সরকারের ওপরই বর্তায়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’: আরব আমিরাত

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬