ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ৫,২০০ মিটার উঁচুতে হিমবাহধস, নেপালে ৩০ মিনিটে নদীর পানি বাড়ে ৩০ ফুট! আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব, ক্ষতি ২৫ লাখ টাকা আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস ছেলে থেকে মেয়ে হয়ে এবার ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন অনায়া ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন

সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সারের জন্য কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছালেও সরকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান সংকট ও জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সরকার মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন করছে।

এর প্রতিবাদে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে সংসদেও বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান নাহিদ।

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, সারের অভাবে কৃষকদের ভোগান্তি বাড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতোই সরকার কৌশলে সারের সংকটও আড়াল করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, ‘সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়েই তারা আবার এ ধরনের ঘৃণ্য আইন পাস করার চেষ্টা করছে। জনগণ এটি মেনে নেবে না।’

দেশের চলমান সংকট সমাধানে সংসদের পাশাপাশি রাজপথেও বিরোধী জোট আরও কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬