প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।
সংসদ অধিবেশন কীভাবে পরিচালিত হবে, অধিবেশনে সরকারের অবস্থান কী থাকবে এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে দলীয় কৌশল কী হবে—এসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
সরকারদলীয় এমপিদের এই বৈঠককে তৃতীয় অধিবেশনের আগে দলের অভ্যন্তরীণ সমন্বয় ও সংসদীয় কৌশল নির্ধারণের গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















