ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে পরীক্ষার হলে খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১১ হাজার প্রবাসীকে বহিষ্কার হামে শিশুমৃত্যুতে নিজের দায় আছে কি না, জানেন না স্বাস্থ্যমন্ত্রী তালেবানের নতুন আইন: ‘কুমারী মেয়ের নীরবতাই’ বিয়ের সম্মতি হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু ‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক

ভারত আমাদের ঐতিহাসিক জবাব কখনো ভুলবে না: শেহবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে বলেন, ‘ভারত আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করেছে। তারা আমাদের ঐতিহাসিক জবাব কোনো দিন ভুলবে না।’ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

শেহবাজ শরিফ বলেন, পেহেলগামে হামলার তদন্তে ভারতের প্রতি নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রী জানান, ভারত রাজনৈতিক খেলা খেলেছে। পাকিস্তান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে জোরালোভাবে জবাব দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞভাবে জবাব দিয়েছে। তিনি উল্লেখ করেন, ‘পানিই আমাদের ২৪ কোটির জীবনের রক্তধারা, এবং কেউ যদি ইন্দাস পানি চুক্তি লঙ্ঘন করে, সেটিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে মনে করব।’

পাক প্রধানমন্ত্রী জানান, ওই উত্তেজনাপূর্ণ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সাহায্য করেন। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান এবং সমর্থনকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিলিস্তিন আর ইসরায়েলি শৃঙ্খলে বন্দি থাকতে পারে না—মুক্তি নিশ্চিত করতে হবে পূর্ণ শক্তিতে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

ভারত আমাদের ঐতিহাসিক জবাব কখনো ভুলবে না: শেহবাজ

আপডেট সময় ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫