ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’ ইরান–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি টিকবে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেফতার শিবির খারাপ কাজ করলে সমালোচনা করুন, সমর্থন নয়

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করলো ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার নিন্দাও জানানো হয়।

অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন জয়সওয়াল। বাংলাদেশের পরিস্থিতি ভারত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। তবে, ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে, বাংলাদেশে রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে সংঘটিত ‘দুঃখজনক’ হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ঘটনাটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান বলে উল্লেখ করেন প্রেস সচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করলো ভারত

আপডেট সময় ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫