ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ সঙ্গে যুক্ত অন্তত ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানায়। খবর ডনের।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোহলু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেছে আইএসপিআর।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কমান্ডো ও সশস্ত্র গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়। স্থানীয় সূত্র জানায়, বান্নু জেলার সীমান্তবর্তী একটি গ্রামীণ এলাকায় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা স্নাইপার রাইফেল ও কোয়াডকপ্টার ব্যবহার করে গ্রামবাসীদের বাড়িঘরে হামলা চালায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, হামলার জবাবে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালায়। সংঘর্ষে কয়েকজন সন্ত্রাসী আহত হয় এবং গ্রামবাসীদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটে। লাক্কি মারওয়াতের অতিরিক্ত ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ ওয়াজির জানান, এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান কর্তৃপক্ষ বরাবরের মতোই এসব গোষ্ঠীকে ‘ভারতীয় প্রক্সি’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, তারা ভারতের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সক্রিয় রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১১

আপডেট সময় ০৮:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫